মঠবাড়িয়া শিরোনাম ::
বড় মাছুয়া ইউনিয়নে ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
সিনিয়র রিপোর্টার: মাসুম ফরাজি
- প্রকাশের সময় : ০২:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২২৫ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাস উপলক্ষে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে মীর আঃ মজিদ ফাউন্ডেশন।
এসময় সুবিধাভোগী পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, আলু, পেয়াজ, সয়াবিন তেল, চিড়া, খেজুর, চিনি ও বুটসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মীর মঞ্জুরুল আহমেদ মনু, মীর নাসির উদ্দিন নিউটন, মীর বশির আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, রমজানের পবিত্রতায় সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











