মঠবাড়িয়া ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঠবাড়িয়া শিরোনাম ::
মঠবাড়িয়ায় হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন মঠবাড়িয়ায় গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কোভিড-১৯ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর মঠবাড়িয়ায় পবিত্র কুরআন নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ লাইসেন্স জটিলতা কাটিয়ে পুনরায় চালু হলো মঠবাড়িয়া টপটেন জেনারেল হাসপাতাল মঠবাড়ীয়া চুরির অভিযোগে তিনজনকে স্থানীয় জনতা আটক করেছে রাজশাহী বিভাগে ন্যস্ত হলেন মঠবাড়িয়ার ইউএনও আকলিমা আক্তার মেধার দ্যুতি ছড়াল চিকিৎসক-পুত্র উৎস, অলিম্পিয়াডের পর এবার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ মঠবাড়িয়ায় এতিমখানার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি-২০২৬ পালিত

রাজশাহী বিভাগে ন্যস্ত হলেন মঠবাড়িয়ার ইউএনও আকলিমা আক্তার

মাসুদ রানা
  • প্রকাশের সময় : ০৪:৩৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৫১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার-কে রাজশাহী বিভাগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা আকলিমা আক্তার, বর্তমানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে রাজশাহী বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নতুন কর্মস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর তিনি The Code of Criminal Procedure, 1898-এর ধারা ১৪৪ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে অনতিবিলম্বে আদেশটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আকলিমা আক্তার মঠবাড়িয়া উপজেলায় দায়িত্ব পালনকালে প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন সমন্বয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন কর্মকাণ্ডে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহী বিভাগে ন্যস্ত হলেন মঠবাড়িয়ার ইউএনও আকলিমা আক্তার

প্রকাশের সময় : ০৪:৩৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬