মঠবাড়িয়া ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঠবাড়িয়া শিরোনাম ::
মঠবাড়িয়ায় হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন মঠবাড়িয়ায় গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কোভিড-১৯ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর মঠবাড়িয়ায় পবিত্র কুরআন নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ লাইসেন্স জটিলতা কাটিয়ে পুনরায় চালু হলো মঠবাড়িয়া টপটেন জেনারেল হাসপাতাল মঠবাড়ীয়া চুরির অভিযোগে তিনজনকে স্থানীয় জনতা আটক করেছে রাজশাহী বিভাগে ন্যস্ত হলেন মঠবাড়িয়ার ইউএনও আকলিমা আক্তার মেধার দ্যুতি ছড়াল চিকিৎসক-পুত্র উৎস, অলিম্পিয়াডের পর এবার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ মঠবাড়িয়ায় এতিমখানার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি-২০২৬ পালিত

লাইসেন্স জটিলতা কাটিয়ে পুনরায় চালু হলো মঠবাড়িয়া টপটেন জেনারেল হাসপাতাল

মাসুদ রানা
  • প্রকাশের সময় : ০৯:৩১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ৬৫ বার পড়া হয়েছে

লাইসেন্সের মূল সনদ সাময়িকভাবে হাসপাতালে সংরক্ষিত না থাকায় বন্ধ থাকা মঠবাড়িয়া টপটেন জেনারেল হাসপাতাল পুনরায় চালুর অনুমতি পেয়েছে।

শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের সব কাগজপত্র ও লাইসেন্স বৈধ ও হালনাগাদ ছিল। তবে মূল লাইসেন্সের কপি হাসপাতালে না থাকায় প্রশাসন সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দেয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মূল লাইসেন্স সংগ্রহ করে প্রশাসনের কাছে উপস্থাপন করলে যাচাই-বাছাই শেষে হাসপাতালটি পুনরায় চালুর অনুমতি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িক বন্ধের কারণে রোগীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে। একই সঙ্গে তারা ভবিষ্যতে মানসম্মত চিকিৎসাসেবা, দক্ষ চিকিৎসক ও নার্সের মাধ্যমে ২৪ ঘণ্টা জরুরি সেবা এবং সরকারি সব নিয়ম-কানুন মেনে স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সহযোগিতাকারী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

লাইসেন্স জটিলতা কাটিয়ে পুনরায় চালু হলো মঠবাড়িয়া টপটেন জেনারেল হাসপাতাল

প্রকাশের সময় : ০৯:৩১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬