মঠবাড়িয়া ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঠবাড়িয়া শিরোনাম ::
মঠবাড়িয়ায় হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন মঠবাড়িয়ায় গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কোভিড-১৯ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর মঠবাড়িয়ায় পবিত্র কুরআন নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ লাইসেন্স জটিলতা কাটিয়ে পুনরায় চালু হলো মঠবাড়িয়া টপটেন জেনারেল হাসপাতাল মঠবাড়ীয়া চুরির অভিযোগে তিনজনকে স্থানীয় জনতা আটক করেছে রাজশাহী বিভাগে ন্যস্ত হলেন মঠবাড়িয়ার ইউএনও আকলিমা আক্তার মেধার দ্যুতি ছড়াল চিকিৎসক-পুত্র উৎস, অলিম্পিয়াডের পর এবার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ মঠবাড়িয়ায় এতিমখানার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচি-২০২৬ পালিত

বিএনপি’র মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিলেন বঞ্চিত প্রার্থী এ আর মামুন খান

মাসুদ রানা
  • প্রকাশের সময় : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২১৬ বার পড়া হয়েছে

পিরোজপুর -৩ (মঠবাড়িয়া) আসনেরj বিএনপির মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলালের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ের সহ-সম্পাদক এ আর মামুন খান।
শুক্রবার (১৪ নভেম্বর ) সন্ধ্যায় পৌর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় উপস্থিত ছিলেন- মঠবাড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মিল্টন, সাবেক সদস্য সচিব তাহসিন জামান রোমেল,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন রেজা, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মনির , টিকিকাটা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু হানিফ প্রমুখ
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনয়নবঞ্চিত এআর মামুন বলেন, যা-ই করি না কেন তা দলের জন্যই করছি। মনোনয়ন পাইনি বলে এলাকা ছেড়ে চলে যাব-এমনটা ভাবা ঠিক নয়। আমি মঠবাড়িয়াতেই আছি এবং ধানের শীষ তথা দলের পক্ষে কাজ করছি। তবে দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই। আমরা নারীদেরও ব্যবসায় সম্পৃক্ত করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। আগামীদিনে আমরা ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর। বেকার মুক্ত মঠবাড়িয়া গড়ার।পিরোজপুর-৩ আসনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি’র মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিলেন বঞ্চিত প্রার্থী এ আর মামুন খান

প্রকাশের সময় : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫