মঠবাড়িয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন প্রভাষক আবু বকর সিদ্দিক
- প্রকাশের সময় : ০৫:৫৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৫৮ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে মাদ্রাসা শিক্ষক এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন” শিরোনামে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভান্ডারিয়া আলগাজ্জালী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ আবু বকর সিদ্দিক।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “মাদ্রাসা শিক্ষক এনটিআরসিএর জাল সনদে চাকরি করেন” শিরোনামে তার নামে একটি সংবাদ প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি দাবি করেন, ২০০৪ সালে তিনি আলগাজ্জালী ইসলামিয়া কামিল মাদ্রাসার কামিল তাফসীর বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। সে সময় এনটিআরসিএ সনদ বাধ্যতামূলক ছিল না এবং এনটিআরসিএর বর্তমান পরীক্ষা পদ্ধতিও চালু হয়নি। ফলে তিনি কখনও এনটিআরসিএ পরীক্ষায় অংশগ্রহণ করেননি এবং এ ধরনের কোনো সনদও অর্জন বা ব্যবহার করেননি।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের পেছনে একটি স্বার্থান্বেষী মহল কাজ করছে।
তিনি আরও বলেন,বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী সপ্ত গ্রাম স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা মোঃ জামাল হোসাইনের বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে অনেক টাকা আত্মসাৎ করেন এবং ঝালকাঠির জেলার কাঠালিয়া উপজেলার বলতলা কৈখালী সিনিয়ার মাদ্রাসার প্রভাষক মোঃ শাহিন সোনা যাচ্ছে তাহার এন টি আর সি সনদটি তথাকথিত ও তর্কিত তার দুজনেই আমার কাছে চাঁদা দাবী করলে আমি তা প্রত্যাখ্যান করায় তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের বিভ্রান্ত করে এ সংবাদ প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় নিজের ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রকৃত তথ্য যাচাই করে সত্য সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











